খাতা আর মুখস্থ হিসাবে দোকান চালানোর দিন শেষ — স্টক মেলে না, বাকির হিসাব হারায়, মাস শেষে লাভ-লোকসান অন্ধকারে। POS সফটওয়্যার এই সমস্যাগুলোই মেটায়। কিন্তু "দাম কত?" জিজ্ঞেস করলেই একেকজন একেক কথা বলে। আসল হিসাবটা এখানে।

POS সফটওয়্যারের ৩ ধরন ও দাম

১. মাসিক সাবস্ক্রিপশন (ক্লাউড POS): ৳১,০০০–৩,০০০/মাস। শুরুর খরচ কম, ইন্টারনেট থাকলেই চলে। কিন্তু ৩–৪ বছরে ভাড়ার অংক এককালীন কেনার চেয়ে বেশি হয়ে যায়, আর সফটওয়্যারটা কখনোই আপনার নিজের হয় না।

২. এককালীন লাইসেন্স: ৳২৫–৮০ হাজার। একবার কিনলেন, দোকানের কম্পিউটারে চলল। মাঝারি দোকানের জন্য সাশ্রয়ী — তবে কাস্টমাইজেশন সীমিত, আর আপডেট/সাপোর্টের শর্ত ভালো করে দেখে নিতে হয়।

৩. কাস্টম POS: ৳১–৫ লাখ। আপনার ব্যবসার নিয়ম মেনে বানানো — মাল্টিপল শাখা, ডিলার প্রাইসিং, প্রোডাকশন ট্র্যাকিং, যা দরকার। সফটওয়্যার ও ডেটা দুটোই সম্পূর্ণ আপনার।

যে ফিচারগুলো ছাড়া POS কেনা বৃথা

  • লাইভ স্টক — বিক্রির সাথে সাথে স্টক কমবে, কম হলে অ্যালার্ট
  • bKash/Nagad/কার্ড — ক্যাশের পাশাপাশি ডিজিটাল পেমেন্টের হিসাব
  • বাকি/ধারের খাতা — কাস্টমারভিত্তিক due ট্র্যাকিং ও SMS রিমাইন্ডার
  • ভ্যাটসহ রিসিট প্রিন্ট — থার্মাল প্রিন্টারে বাংলা রিসিট
  • দিন/মাস শেষের রিপোর্ট — বিক্রি, লাভ, সেরা প্রোডাক্ট এক ক্লিকে
  • একাধিক ইউজার ও পারমিশন — কর্মচারী দাম বদলাতে পারবে না, মালিক সব দেখবেন

কেনার আগে ৫টা প্রশ্ন করুন

  • ইন্টারনেট চলে গেলে বিক্রি চালু থাকবে তো?
  • ডেটা কোথায় থাকে — আমার কাছে, নাকি কোম্পানির সার্ভারে?
  • ট্রেনিং আর সাপোর্ট কতদিন, কত টাকায়?
  • ব্যবসা বড় হলে শাখা/গোডাউন যোগ করা যাবে?
  • ছেড়ে যেতে চাইলে ডেটা এক্সপোর্ট করে নিতে পারব?

আমাদের POS

BDdevs Tech-এর রেডি POS সলিউশন বাংলাদেশের দোকান-রেস্টুরেন্ট-ফার্মেসির জন্যই বানানো — লাইভ স্টক, bKash/Nagad, বাকির খাতা, বাংলা রিসিট, শাখা ম্যানেজমেন্ট সব built-in, আর সফটওয়্যারটা ব্র্যান্ডিংসহ আপনার নিজের হয়। ফ্রি ডেমো বুক করুন — আপনার দোকানের হিসাবেই দেখিয়ে দেব।